
আজ শুরু হচ্ছে বাংলাদেশ–পাকিস্তান তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে প্রথম ম্যাচ। একই মাঠে পরের ম্যাচ দুটি হবে ২২ ও ২৪ জুলাই। এই সিরিজকে সামনে রেখে কয়েক দিন ধরে প্রস্তুতি সেরেছে দুই দল। এখন অপেক্ষা মাঠের লড়াইয়ের।
অনলাইনে টিকিট কেটে মাঠে বসেই উপভোগ করা যাবে সিরিজের ম্যাচগুলো। পূর্ব গ্যালারিতে সর্বনিম্ন ৩০০ এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জে সর্বোচ্চ ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে এই ম্যাচগুলোর টিকিট।
তবে যাঁরা মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন না, তাঁরা ঘরে বসে টেলিভিশনের পর্দায় এবং মুঠোফোনের অ্যাপসেও উপভোগ করতে পারবেন লিটন দাশ–সালমান আগাদের লড়াই।