
মনিটাইজেশন বাড়ানোর কার্যকর কৌশল
মনিটাইজেশন শুরুর পর আয় বাড়াতে হলে আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। প্রতিদিন বা নিয়মিত বিরতিতে কনটেন্ট আপলোড করুন। কনটেন্টের মান যত ভালো হবে, তত বেশি ব্যবহারকারী আপনার কনটেন্টের প্রতি আগ্রহী হবে। লাইভ ভিডিওর মাধ্যমে দর্শকদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারেন।
লাইভ ভিডিওতে এনগেজমেন্ট অনেক বেশি। এটি নতুন ফলোয়ার পেতে সাহায্য করে। কমেন্টের উত্তর দিন। দর্শকদের সঙ্গে কথা বলুন। এতে আপনার কনটেন্টের প্রতি তাঁদের আগ্রহ বাড়বে। অন্য ব্যবহারকারী আপনার স্থায়ী ফলোয়ারে পরিণত হবে। ফেসবুক রিলস এখন অনেক জনপ্রিয়। ছোট, আকর্ষণীয় ও ট্রেন্ডিং কনটেন্ট দিয়ে রিলস তৈরি করলে দ্রুত ভাইরাল হওয়ার সুযোগ থাকে।
যে ধরনের ছবি ও ভিডিওতে মনিটাইজেশন বাড়ে
ফেসবুকে কিছু নির্দিষ্ট ধরনের কনটেন্ট দ্রুত ভাইরাল হয়। তখন মনিটাইজেশনের মাত্রা বাড়ে। ‘মেহেদি কার শো’ নামের ফেসবুক প্রোফাইলের কনটেন্ট নির্মাতা মোহাম্মদ মেহেদি হাসান বলেন, শিক্ষামূলক কনটেন্ট বেশ জনপ্রিয়। টিউটরিয়াল, অজানা তথ্য বা কোনো বিষয়ে জ্ঞানমূলক ভিডিও বা পোস্ট খুব দ্রুত ভিউ পায়। কমেডি, ম্যাজিক, গান বা ছোট নাটকের ভিডিও মানুষের নজর কাড়ে। লাইফস্টাইল ও ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশ করতে পারেন।
আপনার প্রতিদিনের জীবনযাত্রা, ভ্রমণ বা কোনো মজার অভিজ্ঞতা শেয়ার করলে দর্শক সহজে সংযুক্ত হতে পারে। সুন্দর এডিটিং ও ভালো মানের রেজল্যুশনের ভিডিও ও ছবি দর্শকদের আকর্ষণ করে। ঝাপসা বা দুর্বল মানের কনটেন্ট এড়িয়ে চলুন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যা ট্রেন্ডে আছে, সে বিষয়ে কনটেন্ট তৈরি করলে দ্রুত ভিউ পেতে পারেন।