
জাপানিদের জীবনযাপনের জনপ্রিয় এক পদ্ধতি ইকিগাই। ইকি মানে বাঁচা, গাই মানে কারণ। কেন বেঁচে আছেন, তার কারণটা জানা জরুরি।
ইকিগাই: দ্য জাপানিজ সিক্রেট টু আ লং অ্যান্ড হ্যাপি লাইফ বইয়ে জীবনের এ বিষয়ই তুলে ধরেছেন হেক্টর গার্সিয়া। ২০১৬ সালে প্রকাশিত বইটি এখন পর্যন্ত ৩০ লাখ কপি বিক্রি হয়েছে।
লেখক মনে করেন, শুধু বয়স্ক নয়, তরুণদের জীবনেও প্রয়োজন ইকিগাই। কারণ, ২০২১ সালে ইউনিসেফের একটি জরিপ বলছে, ১৫-২৪ বছর বয়সী জনসংখ্যার ৩৬ শতাংশ প্রায়ই শঙ্কা বোধ করেন আর বিষণ্নতায় ভোগেন ১৯ শতাংশ।
এ কারণে লেখক মনে করেন, খুব ছোটবেলা থেকেই ইকিগাই অনুসরণ করা উচিত। ইকিগাইয়ে চারটি বিষয় খুব গুরুত্বপূর্ণ—আপনি কী ভালোবাসেন, আপনি কোন কাজের পারদর্শী, আপনার আশপাশে বা পৃথিবীতে মানুষের চাহিদা কী এবং আপনার পেশা কী।
এই চারটি বিষয়ের ওপর ভিত্তি করে যে কেউ জীবনের নতুন অর্থ খুঁজে বের করতে পারে।