• শনি. সেপ্টে. 19th, 2026

ডলার–সংকটের প্রভাব কৃষিযন্ত্রের বাজারে | প্রথম আলো

Bytrendnews

সেপ্টে. 19, 2026


কৃষিযন্ত্র দেশের একেবারে প্রান্তিক পর্যায়ে ব্যবহার হলেও এই বাজার পুরোপুরি করপোরেট প্রতিষ্ঠানের হাতে। ট্রাক্টরের বাজারের মেটাল গ্রুপ ও এসিআই কাছাকাছি অবস্থানে রয়েছে। দুটি ব্যবসায়ী গ্রুপ মিলেই ৬০-৭০ শতাংশ ট্রাক্টর বিক্রি করছে। মেটাল গ্রুপ ট্যাফে ও আইশার ট্রাক্টর বাজারজাত করছে, অন্যদিকে এসিআই করছে সোনালিকা।

২০২২ সালে বিক্রি হওয়া ৭ হাজার ৬৭৬টি ট্রাক্টরের মধ্যে মেটাল একাই বিক্রি করেছে ২ হাজার ৭১৬টি। এরপর এসিআই ২ হাজার ৪৪৪টি, কর্ণফুলী ১ হাজার ১০৭টি, র‍্যাংকন ৩৯৫টি, আবেদিন ইকুইপমেন্ট ৪১৩টি, এসকিউ গ্রুপ ২০৯টি, ইয়ন গ্রুপ ১৭৩টি ও গেটকো ১০২টি ট্রাক্টর বিক্রি করেছে।

তবে চলতি বছরের প্রথম ৯ মাসে বিক্রি হওয়া ৫ হাজার ২০০টি ট্রাক্টরের মধ্যে এসিআই একাই বিক্রি করেছে ১ হাজার ৮৫৭টি। তাদের পরে যারা আছে, তারা হলো মেটাল ১ হাজার ৫০০টি, কর্ণফুলী ৭৯৩টি, র‍৵াংকন ১৮৬টি, আবেদিন ইকুইপমেন্ট ৩৬৭টি, এসকিউ গ্রুপ ২৯৪টি, ইয়ন গ্রুপ ৬২টি, গেটকো ৪৮টি।

আর কম্বাইন হারভেস্টারের বাজারে শীর্ষে রয়েছে রয়েছে এসিআই। তারা ইয়ানমার ব্র্যান্ডের যন্ত্র বিক্রি করে। এরপরই কুবোটা ব্র্যান্ডের যন্ত্র নিয়ে পরের অবস্থানে আছে আবেদিন ইকুইপমেন্ট, এফ ওয়ার্ল্ড ব্র্যান্ডের যন্ত্র নিয়ে মেটাল গ্রুপ। এরপরই ধান ও গম কাটা যন্ত্র বেশি বিক্রি করছে এসকিউ গ্রুপ, বাংলামার্ক, আলীমসহ আরও কিছু কোম্পানি।

এসিআই মোটরস লিমিটেডের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস প্রথম আলোকে বলেন, ‘কৃষিযন্ত্রের দাম ৩০ শতাংশের মতো বেড়ে গেছে। আবার ঋণপত্র খুলতে আগের ৪৮ ঘণ্টার জায়গায় এখন ৪৮ দিন সময় লেগে যাচ্ছে। ফলে বিক্রি কিছুটা কমেছে। এ জন্য আমরা ট্রাক্টর কেনার কিস্তির সংখ্যা বাড়িয়ে দিয়েছি। এককালীন জমাও কমিয়ে দেওয়া হয়েছে।’



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।