• শনি. সেপ্টে. 19th, 2026

বৃষ্টির বাগড়ায় এখনো আগাম আলুর চাষ শুরু করতে পারেননি বগুড়ার কৃষকেরা

Bytrendnews

সেপ্টে. 19, 2026


প্রতিবছর অক্টোবর মাসের প্রথম থেকেই আগাম জাতের আলু চাষ শুরু করেন বগুড়ার কৃষকেরা। চলে মধ্য অক্টোবর পর্যন্ত। কিন্ত এবার বৃষ্টিতে বিলম্বিত হচ্ছে আগাম জাতের আলুর চাষ। জমি ভেজা থাকায় চাষিরা অক্টোবরের এক সপ্তাহ চলে গেলেও আলুর আবাদ শুরু করতে পারেননি।

কৃষকেরা বলছেন, আগাম চাষ করা আলু নভেম্বরের মাঝামাঝি থেকে বাজারে উঠতে শুরু করে। দ্বিতীয় ধাপে নভেম্বর মাসজুড়ে চলে ‘বিলম্বিত’ আলুর চাষ। এই আলু বাজারে ওঠা শুরু হয় জানুয়ারিতে।

বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, এবার আড়াই হাজার হেক্টর জমিতে দেশি জাতের আগাম আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তাঁদের হিসাবে, এখন পর্যন্ত বৃষ্টির কারণে এক হেক্টর জমিতেও আলু রোপন করা সম্ভব হয়নি।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।