
একটি কোম্পানি নির্দিষ্ট একটি সময়ে পণ্য বা সেবা বিক্রি করে যে আয় করে তা ওই কোম্পানির ব্যবসার আয়। এই আয় থেকে কোম্পানিটি কাঁচামাল আমদানি, পরিচালন ব্যয়, কর পরিশোধসহ সব ধরনের খরচ বাদ দেওয়ার পর যে অর্থ অবশিষ্ট থাকে, তাই ওই সময়ের মুনাফা। তাই কোম্পানির আয় বেড়ে যাওয়া মানে মুনাফা বেশি তা নয়। আয় বৃদ্ধির চেয়ে খরচ বৃদ্ধির হার বেশি হলে সে ক্ষেত্রে মুনাফায় টান লাগে। এ কারণে ওষুধ খাতের কোম্পানিগুলোর আয় বাড়লেও মুনাফা কমে গেছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানিগুলো হচ্ছে স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, এসিআই, রেনাটা, ওরিয়ন ফার্মা, বীকন ফার্মা, ইবনে সিনা, একমি ল্যাবরেটরিজ, এসিআই ফরম্যুলেশন, অ্যাডভান্ট ফার্মা, এমবি ফার্মা, জেএমআই হসপিটাল, জেএমআই সিরিঞ্জ, নাভানা ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ফার্মা এইডস, সিলভা ফার্মা, টেকনো ড্রাগস ও সিলকো ফার্মা। এসব কোম্পানির মধ্যে বেশির ভাগ কোম্পানি সরাসরি ওষুধ উৎপাদন ও বিপণনের সঙ্গে যুক্ত। কয়েকটি কোম্পানি ওষুধ খাতের নানা সরঞ্জামের ব্যবসা করে।