• শনি. সেপ্টে. 19th, 2026

‘বিতর্ক চর্চার মাধ্যমে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে’

Bytrendnews

সেপ্টে. 19, 2026


বিতর্ক চর্চার মাধ্যমে জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার বিষয়ে সামাজিক সচেতনতা গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাবির বিজনেস স্টাডিজ অনুষদের অধ্যাপক আবদুল্লাহ ফারুক মাল্টিপারপাস কনফারেন্স হলে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) ও ঢাকা আহ্ছানিয়া মিশন যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে।

অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, সামাজিক সমস্যাসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে যুক্তিনির্ভর আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সমস্যা সমাধানের উপায় বের করা সম্ভব। সমসাময়িক জাতীয় ও বৈশ্বিক ইস্যুতে গঠনমূলক বিতর্ক শিক্ষার্থীদের গবেষণা ও বিশ্লেষণী দক্ষতা বিকাশে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।