• রবি. অক্টো. 25th, 2026

পাহাড়ে কৃষির বাতিঘর | প্রথম আলো

Bytrendnews

অক্টো. 25, 2026


রাঙামাটির নানিয়ারচর উপজেলা ঘিলাছড়ির কৃষক অনন্ত চাকমা বলেন, ‘রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রে উদ্ভাবন করা ড্রাগন ফল চাষ করে স্বাবলম্বী হয়েছি। প্রতিবছর তিন থেকে পাঁচ লাখ টাকার ড্রাগন ফল বিক্রি করি। এ ছাড়া বারি শিম, আমসহ বেশ কিছু ফল ও সবজি চাষ করে আসছি। প্রতিবছর ড্রাগন, আমসহ অন্যান্য ফল ও সবজি চাষ করে পাঁচ থেকে সাত লাখ টাকা আয় করা সম্ভব। আমি ছাড়াও আমাদের এলাকায় নতুন উদ্ভাবন করা অন্তত ১০ জন কৃষক নানা ফল ও সবজি চাষ করছেন।’

রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘পাহাড়ে ফল ও সবজি চাষে অত্যন্ত অনুকূল পরিবেশ থাকলেও সঠিক গবেষণার অভাবে ভালো ফলন পাচ্ছিল না। মূলত কৃষকেরা যেন লাভবান হন, সঠিক বীজ ও ফলন পান, সেই কাজটা করছি। কারণ, তিন পার্বত্য জেলার মানুষের আয়ের প্রধান উৎস কৃষি। আমরা ১৯ বছরের ২০টি ফল ও সবজি জাতীয় বীজ বোর্ডে নিবন্ধন করতে সক্ষম হয়েছি। বেশ কিছু দেশি-বিদেশির ফল গবেষণার কাজ চলছে। খুব কম সময়ের মধ্যে গবেষণার কাজ শেষ করতে পারব। গবেষণার শেষ পর্যায়ে রয়েছে কফি ও কাজুবাদাম।’



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।