• রবি. অক্টো. 25th, 2026

কৃষি খাতে অবদানের জন্য এআইপি হলেন ২২ ব্যক্তি

Bytrendnews

অক্টো. 25, 2026


স্বীকৃত বা সরকার কর্তৃক নিবন্ধিত কৃষি সংগঠন শ্রেণিতে তিনজনকে এআইপি নির্বাচিত করা হয়েছে। তাঁরা হলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাইখ সিরাজ, চট্টগ্রামভিত্তিক সংগঠন তিলোত্তমার প্রতিষ্ঠাতা সাহেলা আবেদীন ও সাতক্ষীরার ধানদিয়া সিআইজি মহিলা সমবায় সমিতির সভাপতি শিখা রানী চক্রবর্তী।

এ ছাড়া বঙ্গবন্ধু কৃষি পুরস্কারে স্বর্ণপদক পেয়েছেন এমন তিনজনকে ২০২১ সালের জন্য এআইপি নির্বাচন করা হয়েছে। তাঁরা হলেন নীলফামারীর ডোমার উপজেলার অন্নপূর্ণা অ্যাগ্রো সার্ভিসের স্বত্বাধিকারী রাম নিবাস আগরওয়ালা, ঢাকার নবাবগঞ্জের অমিত ডেইরি ফার্মের স্বত্বাধিকারী মায়া রানী বাউল ও পাবনার আটঘরিয়া উপজেলার কৃষি উদ্যোক্তা মো. আবদুল খালেক।

দেশে কৃষি খাতে সাফল্যের অন্যতম কারিগর কৃষক, কৃষিবিজ্ঞানী, উদ্যোক্তা, উৎপাদনকারী, খামারিসহ কৃষির সঙ্গে সম্পৃক্তদের প্রতিবছর সম্মান জানাতে ও উৎসাহিত করতে এআইপি সম্মাননা চালু করে সরকার। এ লক্ষ্যে ২০১৯ সালে এআইপি নীতিমালা প্রণয়ন করা হয়। সে আলোকে ২০২০ সালের জন্য দেশে প্রথমবারের মতো ১৩ জন ব্যক্তিকে এআইপি সম্মাননা দেয় কৃষি মন্ত্রণালয়।

এআইপি সম্মাননা পাওয়া ব্যক্তিরা নির্ধারিত এক বছরের মেয়াদে সচিবালয়ে ঢোকার পাস, রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ, বিমান ও রেলের টিকিটে অগ্রাধিকার এবং নিজে ও পরিবারের সদস্যদের সরকারি হাসপাতালে চিকিৎসায় কেবিনে অগ্রাধিকার পাবেন।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।