• শুক্র. অক্টো. 23rd, 2026

এমএস-এমফিল-পিএইচডিতে ২৮ বিষয়ে ফেলোশিপ, আবেদন করতে পারবেন চাকরিজীবীরাও

Bytrendnews

অক্টো. 23, 2026


*এমএস/এমএসসি কোর্সে অধ্যয়নরতদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৪.৫ (স্কেল-৫)/প্রথম বিভাগ এবং স্নাতক পর্যায়ে সিজিপিএ ন্যূনতম ৩.৪ (স্কেল-৪)/৪.২৫ (স্কেল-৫)/প্রথম শ্রেণি থাকতে হবে। আবেদনের শেষ তারিখে বয়স অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে।

*এমফিল ও পিএইচডি কোর্সে অধ্যয়নরতদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৪.৫ (স্কেল-৫)/প্রথম বিভাগ এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ন্যূনতম ৩.২ (স্কেল-৪)/৪.০ (স্কেল-৫)/প্রথম শ্রেণি থাকতে হবে। এমফিল পর্যায়ে আবেদনের শেষ তারিখে বয়স অনূর্ধ্ব-৩৫ বছর এবং পিএইচডি পর্যায়ে আবেদনের শেষ তারিখে বয়স অনূর্ধ্ব-৪৫ বছর।

*স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ের সনদে সিজিপিএ দশমিকের পর তিন সংখ্যা থাকলে দুই সংখ্যা দাখিল করতে হবে। মেডিক্যাল, ভেটেরিনারি, ইংলিশ মিডিয়াম বা অন্য প্রযোজ্য ক্ষেত্রে যেখানে Passed/Awarded সার্টিফিকেট রয়েছে সেসব ক্ষেত্রে আবেদনকারীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক রেজাল্ট জিপিএ/সিজিপিএ-তে রূপান্তর করে রূপান্তরিত রেজাল্ট দাখিল করতে হবে।

আবেদনসংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে সংশ্লিষ্ট

https://support.most.gov.bd/en/login সাইটে পোস্ট করা যেতে পারে অথবা সাপোর্ট নম্বরে (+880 1713-157012, +880-1796-244-480) যোগাযোগ করা যেতে পারে।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।