• বৃহস্পতি. অক্টো. 22nd, 2026

ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থায় রামপাল কীভাবে ক্যানসার চিকিৎসাসেবায় নতুন পথ দেখাতে পারছে

Bytrendnews

অক্টো. 22, 2026


ক্যানসার ও অসংক্রামক রোগের ক্ষেত্রে আগেভাগে শনাক্তকরণ অত্যন্ত জরুরি। একজন নারী যদি স্তনের সতর্কতামূলক লক্ষণ আগে বুঝতে পারেন, একজন পুরুষ যদি স্ট্রোকের আগেই তাঁর উচ্চ রক্তচাপ সম্পর্কে জানতে পারেন, অথবা একজন প্রবীণ রোগী যদি নিয়মিত ফলোআপ থেকে বাদ না পড়েন, এসব ছোট অর্জন নয়। এগুলোই মানবিক স্বাস্থ্যব্যবস্থার ভিত্তি।

আমাদের গ্রাম স্বাস্থ্যসেবা মডেলের আরও একটি গুরুত্বপূর্ণ সত্য স্বীকার হলো, স্বাস্থ্য যোগাযোগ মানে শুধু নির্দেশনা দেওয়া নয়। গ্রামীণ পরিবারকে ভয় দেখিয়ে নয়, সম্মান দিয়ে কথা বলতে হয়। তাই এই পরিকল্পনায় বাড়ি পরিদর্শন, উঠান বৈঠক, নারীদের দলীয় আলোচনা, যুব ও স্কুলভিত্তিক সেশন, শিক্ষক, ইমাম, প্রবীণ ও স্থানীয় নেতৃত্বের সঙ্গে সম্পৃক্ততার কথা বলা হয়েছে। কারণ, স্বাস্থ্য সিদ্ধান্ত অনেক সময় ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি পারিবারিক ও সামাজিক সিদ্ধান্ত।

জনসংখ্যা অনুযায়ী এটি বছরে জনপ্রতি আনুমানিক ১৩৬ টাকায় সেবা নিশ্চিত করছে। ১ লাখ ৭৬ হাজারের বেশি মানুষের জন্য একটি জনসংখ্যাভিত্তিক স্বাস্থ্য নেভিগেশন ব্যবস্থা গড়ে তুলতে এই বিনিয়োগ শুধু সেবার জন্য নয়, এটি জ্ঞান, প্রতিরোধ, আস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনার জন্য বিনিয়োগ।

এই পরিকল্পনার বড় শক্তি হলো এটি স্বাস্থ্যসেবাকে গবেষণার সঙ্গে যুক্ত করা। রামপাল হয়ে উঠেছে একটি জীবন্ত গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থার গবেষণাগার, যেখানে দেখা যাবে মানুষ কীভাবে লক্ষণ থেকে পরামর্শে, পরামর্শ থেকে রেফারেলে, রেফারেল থেকে রোগনির্ণয়ে এবং রোগনির্ণয় থেকে ফলোআপে পৌঁছায়। বাংলাদেশে এমন প্রমাণভিত্তিক মডেলের প্রয়োজন আছে। আমরা অনেক সময় স্বাস্থ্য প্রকল্পের সাফল্য মাপি কতজন রোগী দেখা হলো তা দিয়ে, কিন্তু আরও বড় প্রশ্ন হলো—কে বাদ পড়ল, কেন বাদ পড়ল এবং কীভাবে তাকে আগে সেবার মধ্যে আনা যায়?



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।