• রবি. অক্টো. 11th, 2026

প্রশ্নফাঁস হওয়ায় বাংলাদেশে এএস লেভেলের গণিত পরীক্ষা বাতিল, নতুন প

Bytrendnews

অক্টো. 11, 2026


Published :

09 May 2026, 06:11 PM


Updated :
26 Aug 2026, 03:34 PM

‎‎প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাংলাদেশসহ একাধিক অঞ্চলে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এএস লেভেলের গণিত পরীক্ষা বাতিল করেছে ক্যামব্রিজ কর্তৃপক্ষ।

গেল ২৯ এপ্রিল অনুষ্ঠিত এই পরীক্ষার প্রশ্ন আগেভাগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়ায় আগামী ৯ জুন নতুন প্রশ্নপত্রে পরীক্ষাটি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 

তবে ১১ অগাস্ট নির্ধারিত তারিখেই ফল প্রকাশ হবে বলে বৃহস্পতিবার হালনাগাদ বিজ্ঞপ্তিতে ক্যামব্রিজ জানিয়েছে।

‎ক্যামব্রিজ কর্তৃপক্ষ বলছে, প্রশ্ন ছড়িয়ে পড়ার মাত্রা এতটাই ব্যাপক ছিল যে, পরীক্ষাটির ভিত্তিতে নির্ভরযোগ্য ফল প্রকাশ করা সম্ভব নয়। ফলে ‘ক্যালকুলেটেড অ্যাসেসমেন্ট’ বা বিকল্প কোনো পদ্ধতিতে ফল তৈরির পরিবর্তে পরীক্ষাটি সম্পূর্ণ বাতিল করে নতুন প্রশ্নপত্রে পুনঃপরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

‎‎

‎বাতিল করা গণিত (৯৭০৯/১২) পরীক্ষা আবার নেওয়ার নতুন সিদ্ধান্ত অনুযায়ী এর জন্য পরীক্ষার্থী বা শিক্ষাপ্রতিষ্ঠানকে অতিরিক্ত কোনো ফি দিতে হবে না। আগামী ১৫ মের মধ্যে স্কুলগুলোকে পরীক্ষার সময়সূচি, প্রশ্নপত্র গ্রহণ ও পরিচালনার নিয়মাবলি এবং সংশ্লিষ্ট নির্দেশনা পাঠানো হবে। একই সঙ্গে জুন সিরিজ থেকে প্রত্যাহার ও নভেম্বর সিরিজে নিবন্ধনসংক্রান্ত তথ্যও জানানো হবে।

ক্যামব্রিজের তথ্যমতে, এই সিদ্ধান্তের আওতায় বাংলাদেশ ছাড়াও আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চল রয়েছে। এছাড়া কম্বোডিয়া, ইন্দোনেশিয়ার কিছু অংশ, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনামেও একই ব্যবস্থা কার্যকর হবে।

‎

‎প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্ত চলছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন পরীক্ষাসামগ্রী ফাঁস বা অপব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।