• রবি. অক্টো. 11th, 2026

বাপ্পা গাইলেন, গাইল পুরো মিলনায়তন—গানে গানে অভূতপূর্ব এক সন্ধ্যা

Bytrendnews

অক্টো. 11, 2026


‘ভাঙা–গড়া’, ‘চাঁদের শহরে’, ‘আকুতি’, ‘ফিরে এসো’, ‘ফিরব না আজ বাড়ি’, ‘চোখের ভেতর স্বপ্ন থাকে’ ও ‘জোছনাবিহার’—একের পর এক এসব গানে প্রথম পর্ব সাজিয়েছিলেন বাপ্পা মজুমদার। তাঁর গানে প্রেম আছে, বিরহ আছে, আছে ফিরে দেখার আকুতি। পরিচিত সুরগুলোয় কখনো শ্রোতারা গুনগুন করেছেন, কখনো পুরো মিলনায়তন একসঙ্গে গেয়ে উঠেছে। তখন মনে হচ্ছিল, এটি কেবল মঞ্চে দাঁড়িয়ে একজন শিল্পীর গান গাওয়ার আয়োজন নয়; মিলনায়তনে থাকা মানুষের চেনা গান, চেনা অনুভূতি ভাগাভাগি করে নেওয়ার একটি সন্ধ্যা।

প্রথম বিরতির শেষে রবীন্দ্রসংগীত দিয়ে শুরু করেন বাপ্পা মজুমদার। এরপর একে একে গেয়ে শোনান ‘চোখেরই জলে’, ‘আমায় প্রশ্ন করে’, ‘জানালার গ্লাস’, ‘বৃষ্টি পড়ে’, ‘পরী’, ‘না জানি কোন অপরাধে’, ‘বুড়ি’, ‘দিন বাড়ি যায়’, ‘তোর প্রেমেতে’ ও ‘তোমাকেই বলে দেব’।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।