• মঙ্গল. অক্টো. 6th, 2026

বাল্যবিয়ে রোধে সচেতনতা বাড়াতে কাউনিয়ায় ‘স্কুল বিতর্ক’

Bytrendnews

অক্টো. 6, 2026


Published : 06 Oct 2026, 05:09 PM

Updated : 06 Oct 2026, 05:09 PM

বাল্যবিয়ের কুফল সম্পর্কে সচেতনতা বাড়াতে রংপুরের কাউনিয়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের মিলনায়তনে চার স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা- আরডিআরএস।

এতে অংশ নেওয়া স্কুলগুলো হল মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল, মদামুদন উচ্চ বিদ্যালয় ও বড়ুয়াহাট উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতায় অক্সফোর্ড ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল ও বড়ুয়াহাট উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়ে উপজেলা পর্যায়ের ফাইনালে অংশ নেয়। এরপর ফাইনালে বিজয়ী হয় বড়ুয়াহাট উচ্চ বিদ্যালয়।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: রংপুর।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।