
প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে থাকবে প্রজেক্ট প্রদর্শনী, গবেষণাভিত্তিক পোস্টার উপস্থাপনা, কুইজ প্রতিযোগিতা, টেক্সটাইল কেস প্রতিযোগিতা, ট্রেজার হান্ট, প্রবন্ধ লেখা প্রতিযোগিতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভিডিও নির্মাণ প্রতিযোগিতা। এ ছাড়া উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য থাকবে বিজ্ঞান কল্পকাহিনি লেখা, গণিত অলিম্পিয়াড, পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড ও রসায়ন অলিম্পিয়াড।
আয়োজকেরা জানান, প্রতিযোগিতার বিভিন্ন পর্ব বুটেক্স ক্যাম্পাসের পৃথক পৃথক ভেন্যুতে অনুষ্ঠিত হবে। অডিটোরিয়ামে থাকবে প্রজেক্ট প্রদর্শনী, পোস্টার উপস্থাপনা ও কেস প্রতিযোগিতা। সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে কুইজ প্রতিযোগিতার মঞ্চ পর্ব। একাডেমিক ভবনে হবে কুইজের লিখিত পর্ব, অলিম্পিয়াড এবং বিজ্ঞান কল্পকাহিনি লেখা প্রতিযোগিতা। কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হবে ট্রেজার হান্ট। আর প্রবন্ধ লেখা ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভিডিও নির্মাণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে অনলাইনে।