• বুধ. সেপ্টে. 16th, 2026

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের সেমিনার

Bytrendnews

সেপ্টে. 16, 2026


বিশিষ্ট পুষ্টিবিজ্ঞানী জেবা মাহমুদ শিশুদের পেটের সমস্যায় প্রয়োবায়োটিক যে অনন্য সহায়ক ভূমিকা রাখতে পারে, তা চমৎকারভাবে তুলে ধরেন।

অনুষ্ঠানের সভাপতি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়য়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজীম আখন্দ দিকনির্দেশনা বক্তব্যে তুলে ধরে বলেন, ‘উন্নত দেশের মতো আমাদের দেশেও এ জাতীয় স্বাস্থ্যসহায়ক খাদ্য নিয়ে বিশ্ববিদ্যালয় ও শিল্পকারখানার যৌথ উদ্যোগে গবেষণা, ফর্মুলেশন ও প্রক্রিয়াকরণে এগিয়ে আসা প্রয়োজন।’

অর্গানিক নিউট্রিশন লিমিটেডের নির্বাহী পরিচালক অরুন কুমার মণ্ডল গবেষণার পটভূমি আলোচনা করতে গিয়ে বলেন, ‘বর্তমান কর্মব্যস্ত জীবনধারা, অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত ভাজাপোড়া খাবার গ্রহণ, ক্রমবর্ধমান মানসিক চাপ আমাদের অন্ত্রের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করছে। এর ফলে অ্যাসিডিটি, বদহজম, পেট ফাঁপা, গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা এখন প্রায় প্রতিটি পরিবারেই সাধারণ চিত্র হয়ে দাঁড়িয়েছে।’



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।