
আবেদনের সঙ্গে প্রার্থীদের জীবনবৃত্তান্ত, আবেদন ফি জমাদানের ব্যাংক রসিদের কপি ছবি জমা দিতে হবে। আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে—
ক. জীবনবৃত্তান্ত
খ. আবেদন ফি জমাদানের ব্যাংক রসিদ
গ. পাসপোর্ট সাইজের সত্যায়িত ২ কপি ছবি
ঘ. স্নাতক পরীক্ষা পাসের সনদসহ সব পরীক্ষা পাসের সনদ ও গ্রেড সার্টিফিকেটের সত্যায়িত কপি
ঙ. কর্মরত প্রার্থীদের যথাযথ নিয়োগ কর্তৃপক্ষের অনুমতিপত্রের মূল কপি
চ. শিরোনামসহ গবেষণা প্রস্তাবের সারসংক্ষেপ (Master’s by Coursework প্রোগ্রামের জন্য প্রযোজ্য নয়)
ছ. সুপারভাইজারের প্রত্যয়নপত্র (Master’s by Coursework প্রোগ্রামের জন্য প্রযোজ্য নয়)
জ. রেফারেন্স লেটার (Master’s by Coursework প্রোগ্রামের জন্য প্রযোজ্য নয়)