• সোম. অক্টো. 5th, 2026

সুনামগঞ্জে একটি পক্ষের আপত্তির মুখে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত

Bytrendnews

অক্টো. 5, 2026


এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে শরিফ উদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁরা আগে শুনেছিলেন কিশোরীরা ফুটবল খেলবে। এখন মাইকিং করে বলা হচ্ছে, মহিলাদের ফুটবল খেলা। দিরাইয়ে এর আগে এভাবে মহিলাদের কোনো ফুটবল খেলা হয়নি।

নিজেকে ‘দিরাইয়ে ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি’র সভাপতি দাবি করে শরিফ উদ্দিন বলেন,‘মহিলাদের নিয়ে মাঠে নাচানাচি, অশ্লীলতা হবে; এটা আমরা মানতে পারি না।’ ২০১৯ সাল থেকে এই মাঠে মেয়েদের ফুটবল খেলা হচ্ছে জানালে তিনি বলেন, ‘এর আগে আমার দেখিনি। আমরা খেলাধূলার বিরোধী নই, আমরা অশ্লীলতার বিরোধী।’

আজ দুপুরে আয়োজক রাকিব আহমেদ ভূঁইয়া পুলিশের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করেছেন বলে দাবি করেন। তখন পুলিশের পক্ষ থেকে খেলা স্থগিত করতে বলা হয়। তাই বাধ্য হয়ে তিনি খেলা স্থগিত করেছেন।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।