
এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে শরিফ উদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁরা আগে শুনেছিলেন কিশোরীরা ফুটবল খেলবে। এখন মাইকিং করে বলা হচ্ছে, মহিলাদের ফুটবল খেলা। দিরাইয়ে এর আগে এভাবে মহিলাদের কোনো ফুটবল খেলা হয়নি।
নিজেকে ‘দিরাইয়ে ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি’র সভাপতি দাবি করে শরিফ উদ্দিন বলেন,‘মহিলাদের নিয়ে মাঠে নাচানাচি, অশ্লীলতা হবে
আজ দুপুরে আয়োজক রাকিব আহমেদ ভূঁইয়া পুলিশের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করেছেন বলে দাবি করেন। তখন পুলিশের পক্ষ থেকে খেলা স্থগিত করতে বলা হয়। তাই বাধ্য হয়ে তিনি খেলা স্থগিত করেছেন।