• মঙ্গল. সেপ্টে. 22nd, 2026

বাংলাদেশি বিজ্ঞানী সুভাষ চন্দ্র বিশ্বসেরাদের তালিকায়

Bytrendnews

সেপ্টে. 22, 2026


সুভাষ চন্দ্র সাহার তত্ত্বাবধানে এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১২ জন শিক্ষার্থী পিএইচডি এবং ২ জন এমফিল ডিগ্রি অর্জন করেছেন, যাঁদের মধ্যে ৪ জনকে তিনি প্রধান তত্ত্বাবধায়ক হিসেবে সরাসরি সুপারভাইজ করেছেন। এ পর্যন্ত তিন বাংলাদেশি ছাত্রকে স্কলারশিপসহ অস্ট্রেলিয়ায় আমন্ত্রণ জানিয়েছেন, যাঁদের মধ্যে দুজন পিএইচডি শেষ করে ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনিতে শিক্ষকতা ও গবেষণায় সম্পৃক্ত রয়েছেন।

বর্তমানে ড. সাহার নেতৃত্বাধীন গবেষক দল, ফ্লুইড ডাইনামিক্স এবং কম্পিউটেশনাল বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন শাখায় গবেষণা চালিয়ে যাচ্ছেন। তাঁর গবেষণার উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো ফুসফুসের সাথে দূষিত বা ওষুধ কণিকার মিথস্ক্রিয়ার মডেল, রক্তকণিকার বিকৃতি ও প্রবাহ, বিভিন্ন প্রায়োগিক ক্ষেত্রে তাপের পরিবহন, পরিচলন ও বিকিরণের মডেলসহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন প্রয়োগ ক্ষেত্র।

  • লেখক: রিচার্স ফেলো, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মোনাস ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া[email protected]



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।