• শুক্র. অক্টো. 23rd, 2026

বাংলাদেশ জাতীয় সংসদে ইউএনডিপি পার্লামেন্ট ইয়ং ফেলোশিপ, আবেদনের সুযোগ যাদের

Bytrendnews

অক্টো. 23, 2026


এই আবেদনের জন্য ১৮ বছরের বেশি বয়সী যেকোনো বাংলাদেশি আবেদন করতে পারেন। প্রাতিষ্ঠানিক যোগ্যতার ক্ষেত্রে আইন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পার্লামেন্টারি স্টাডিজ, অর্থনীতি, ডেভেলপমেন্ট স্টাডিজ, রাজনৈতিক বিজ্ঞান কিংবা সোশ্যাল সায়েন্সের যেকোনো বিষয়ে স্নাতক বা ব্যাচেলর ডিগ্রি থাকা বাধ্যতামূলক। কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকলেও চলবে, তবে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সাবলীল লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষ হতে হবে। সেই সাথে গবেষণা উপস্থাপন, মাইক্রোসফট অফিস ও এআই টুলসের সঠিক ও দায়িত্বশীল ব্যবহারের দক্ষতা চাওয়া হয়েছে।

ফেলোদের প্রত্যক্ষ তদারকি করবেন ইউএনডিপি বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার/অ্যানালিস্ট এবং জাতীয় সংসদ সচিবালয়ের রিসার্চ অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট উইংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এটি ন্যাশনাল কমিউনিটি ইউএন ভলান্টিয়ার ক্যাটাগরির একটি দায়িত্ব হওয়ায় ফেলোরা জাতিসংঘ কর্তৃক নির্ধারিত সম্মানী, ভাতা ও আন্তর্জাতিক স্বাস্থ্য সুরক্ষাসহ বিভিন্ন সুবিধা পাবেন।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।