• বৃহস্পতি. অক্টো. 22nd, 2026

মরিনিয়োর কাম্প নউয়ে ফেরার ক্লাসিকোয় বার্সার বড় জয় দেখছেন পিকে

Bytrendnews

অক্টো. 22, 2026


Published :

22 Oct 2026, 09:37 PM


Updated :
22 Oct 2026, 09:37 PM

রেয়াল মাদ্রিদের কোচ হিসেবে প্রথমবার কাম্প নউয়ে গিয়ে বিধ্বস্ত হয়েছিলেন জুজে মরিনিয়ো। দ্বিতীয় মেয়াদে স্পেনের সফলতম ক্লাবটির দায়িত্বে বার্সেলোনার মাঠে ফেরার অপেক্ষায় তিনি। এবারও বড় পরাজয় অপেক্ষা করছে পর্তুগিজ এই কোচের জন্য, মনে করছেন কাতালান ক্লাবটির সাবেক ডিফেন্ডার জেরার্দ পিকে।

ক্লাসিকোয় আগামী রোববার বার্সেলোনার মুখোমুখি হবে রেয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে লা লিগায় হাইভোল্টেজ ম্যাচটি।

মরিনিয়োর প্রথম মেয়াদের তিন মৌসুমে অবিশ্বাস্যভাবে ১৭টি ক্লাসিকো খেলেছিল রেয়াল। এমনকি ওই সময় ১৮ দিনের মধ্যে চারবার বার্সেলোনার মুখোমুখি হয়েছিল তারা।

মরিনিয়োর কোচিংয়ে বার্সেলোনার বিপক্ষে রেয়ালের অভিজ্ঞতা ছিল অম্ল-মধুর। পাঁচটি ম্যাচে জয় পায় তারা, ছয়টিতে পায় পরাজয়ের তেতো স্বাদ। আর বাকি ছয়টি হয় ড্র।

ওই ১৭ ক্লাসিকোর মধ্যে সবচেয়ে বড় পরাজয়ের স্বাদ পেয়েছিল রেয়াল ২০১০ সালের নভেম্বরে। কাম্প নউয়ে সেদিন ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছিল মাদ্রিদের দলটি। সেটি ছিল রেয়ালের দায়িত্বে বার্সেলোনার বিপক্ষে মরিনিয়োর প্রথম ম্যাচ। ওই লড়াইয়ে বার্সেলোনার শুরুর একাদশে ছিলেন পিকে।

আসছে ক্লাসিকো নিয়ে চলছে নানা আলোচনা। সামাজিক মাধ্যম টিকটক-এ এক ভিডিওতে দুই দলের খেলোয়াড়দের নিয়ে কথা বলেন পিকে। ম্যাচটির সম্ভাব্য ফল নিয়ে ভবিষ্যদ্বাণীও করেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবলার।

“মরিনিয়ো প্রথমবার কাম্প নউয়ে গিয়ে ৫-০ গোলে হেরেছিলেন। আমার মনে হচ্ছে, এবার ৪-১ গোলে হারবেন।”

লা লিগায় ৯ ম্যাচে শতভাগ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। তাদের চেয়ে ছয় পয়েন্ট কম নিয়ে তিনে রেয়াল মাদ্রিদ।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।