
আজ ২০ অক্টোবর বিশ্ব অস্টিওপোরোসিস দিবস। এবারের প্রতিপাদ্য—জীবনব্যাপী হাড়ের স্বাস্থ্য রক্ষা। শৈশবে হাড় গঠন, যৌবনে তা ধরে রাখা এবং বার্ধক্যে হাড়ক্ষয় রোধ—জীবনের প্রতিটি পর্যায়েই সচেতনতা প্রয়োজন।
অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয় একটি নীরব রোগ। এতে হাড় ধীরে ধীরে দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে। অনেক সময় হাড় ভাঙার আগে কোনো লক্ষণই বোঝা যায় না। মেনোপজের পর নারীদের এবং বয়স্ক পুরুষদের ঝুঁকি বেশি। সামান্য আঘাতেই কবজি, মেরুদণ্ড বা ঊরুর হাড় ভেঙে যেতে পারে, যা দীর্ঘমেয়াদি ব্যথা ও শয্যাশায়ী হওয়ার অন্যতম কারণ।