• মঙ্গল. অক্টো. 27th, 2026

৩ ধাপে যেভাবে ঘুমের প্রস্তুতি নেবেন

Bytrendnews

অক্টো. 27, 2026


ঘুমাতে যাওয়ার ৩০-৬০ মিনিট আগে থেকেই শুরু করুন প্রস্তুতির প্রথম ধাপ। এ ধাপে যা করবেন, যা করবেন না—

ঘরে আলোর তীব্রতা কমিয়ে দিন। তবে চলাচলের জন্য পর্যাপ্ত আলো রাখুন। নইলে দুর্ঘটনা ঘটতে পারে।

অফিসের ই–মেইল বা কাজ–সংক্রান্ত অন্যান্য খুদে বার্তা দেখা বন্ধ রাখুন এ সময় থেকেই।

সামাজিক যোগাযোগমাধ্যম দেখা থেকেও নিজেকে বিরত রাখুন। এ সময় চ্যাট করবেন না।

‘ডু নট ডিস্টার্ব’ মোডে রাখুন মুঠোফোন।

সম্ভব হলে ঘরের তাপমাত্রা একটু কমিয়ে দিন।

আয়েশি কোনো কাজ করুন। যেমন হালকা ধাঁচের বই পড়তে পারেন, ডায়েরি লিখতে পারেন কিংবা দেহের পেশির মৃদু স্ট্রেচিং করতে পারেন। পরিবারের সবাই মিলে গল্প করতে পারেন।

তবে এমন কাজ করবেন না বা এমন বিষয় নিয়ে কারও সঙ্গে আলোচনা করবেন না, যাতে অস্থিরতা বাড়ে।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।