• সোম. অক্টো. 26th, 2026

ফ্রান্সে লাখো মানুষের বিক্ষোভ, শহরে শহরে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ, গ্রেপ্তার প্রায় ১০০০

Bytrendnews

অক্টো. 26, 2026


ফ্রান্সের বিভিন্ন শহরে নিষেধাজ্ঞা সত্ত্বেও পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল শনিবার বিক্ষোভ করেছেন লাখো মানুষ। এতে শিক্ষার্থী, শ্রমিক, পেশাজীবী, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ যোগ দেন। রাজধানী প্যারিস ছাড়াও লিঁও, নিস, তুলুজসহ কয়েকটি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করেছে পুলিশ।

বিক্ষোভ ঘিরে গতকাল ফ্রান্সজুড়ে প্রায় এক হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু প্যারিসে এক লাখের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেন বলে জানিয়েছে পুলিশ।

শিক্ষকসংকট ও স্কুলের জরাজীর্ণ অবকাঠামো নিয়ে গত মাসে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। ধীরে ধীরে শ্রমিকসংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সরকারি নানা পরিষেবার সংকটের অসন্তোষ থেকে আন্দোলনে যুক্ত হন। ১৭ অক্টোবর তাঁদের বিক্ষোভ ব্যাপক সহিংতায় রূপ নেয়। বিভিন্ন শহরে বিক্ষোভ ভাঙচুর আগুন ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি করে কর্তৃপক্ষ।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।