• রবি. অক্টো. 25th, 2026

সাইবার ঝুঁকি বিশ্বজুড়ে, প্রভাব বাংলাদেশেও

Bytrendnews

অক্টো. 25, 2026


যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) ২১ অক্টোবর পিএইচপি ব্যবহারকারী সব প্রতিষ্ঠানকে সতর্ক করে। সংস্থাটি বলেছে, কোনো প্রতিষ্ঠান যদি দ্রুত নিরাপত্তা ত্রুটি ঠিক করতে না পারে, তাহলে তাদের সিস্টেম বন্ধ করে দেওয়া উচিত। কারণ, এই ত্রুটি কাজে লাগিয়ে সরাসরি কোনো তথ্যভান্ডার বা ডেটাবেজে হামলার সুযোগ তৈরি হতে পারে।

বিবিসি জানায়, সতর্কতা জারির পর বিভিন্ন অনলাইন সেবা ব্যাহত হয়। এর মধ্যে গেমিং প্ল্যাটফর্ম, সরকারি ওয়েবসাইট ও অনলাইন ফোরাম রয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল উইকিমিডিয়া (যুক্তরাষ্ট্রের অলাভজনক প্রতিষ্ঠান, যারা উইকিপিডিয়া পরিচালনা করে)। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তারা নিজেদের বেশ কয়েকটি সিস্টেম বা ব্যবস্থা বন্ধ করে দেয়।

যুক্তরাজ্য সরকার বৃহস্পতিবার জানায়, তাদের কিছু ‘সীমিত’ সেবা সাময়িকভাবে বন্ধ থাকতে পারে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তারা ৩২টি ওয়েবসাইট বন্ধ করেছে।

ফ্রান্সের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ‘অরেঞ্জ’ জানিয়েছে, নিরাপত্তা ত্রুটি ঠিক করার কাজ চলায় তারা বিশ্বজুড়ে নির্দিষ্ট কিছু সেবায় প্রবেশের সুযোগ বন্ধ রাখে। ফিনল্যান্ড সরকারও কিছু ওয়েবসাইট ও পেজ বন্ধ করে দেয়। বিবিসির কিছু পেজও বন্ধ রাখা হয়। নেদারল্যান্ডসের সাইবার নিরাপত্তা সংস্থা তাদের ওয়েবসাইট বন্ধ করে দেয়।

বিশ্বজুড়ে এই পরিস্থিতির মধ্যে ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) গ্রাহকদের গোপন তথ্য নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানায় ‘সিরিউসিম’ নামের একটি হ্যাকার গোষ্ঠী। শুক্রবার গ্রাহকদের তথ্য ফাঁসের কথা স্বীকারও করে ভারতের রাষ্ট্রায়ত্ত এই ব্যাংক।

বিশ্বজুড়ে শত শত ওয়েবসাইট বন্ধের ঘটনা ঘটলেও এর আর্থিক ক্ষতি কত, তা এখনো কোনো প্রতিষ্ঠান জানায়নি। মোট কত ওয়েবসাইট বন্ধ হয়েছে, তা–ও জানানো হয়নি। তবে নিরাপত্তাব্যবস্থা উন্নত করার উপায় জানানো হয়েছে। বলা হয়েছে, পিএইচপি হালনাগাদ করলে ঝুঁকি কমবে।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।