• রবি. অক্টো. 25th, 2026

বাড়তি দামে কিনতে হচ্ছে রান্নার গ্যাস, আবার কি বাড়বে

Bytrendnews

অক্টো. 25, 2026


লোয়াবের সভাপতি আমিরুল হক প্রথম আলোকে বলেন, আমদানি বাড়িয়ে সরবরাহ ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে যত দিন মধ্যপ্রাচ্য পরিস্থিতি ঠিক না হবে, তত দিন বাজার স্থিতিশীল করা কঠিন। বাজার নিয়ন্ত্রণে প্রতিটি ধাপেই সরকারের নজরদারি অব্যাহত রাখতে হবে।

বাড়তি দামে এলপিজি বিক্রির বিষয়ে ৬ অক্টোবর বিইআরসি একটি চিঠি দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী কল্যাণ সমিতিকে। সমিতি বলছে, বাড়তি দামে এলপিজি কিনতে হচ্ছে। এ ছাড়া জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, লাইসেন্স ফি ও আনুষঙ্গিক খরচ বাড়ার কারণে নির্ধারিত দামে এলপিজি বিক্রি করা সম্ভব হচ্ছে না। প্রতি সিলিন্ডারে তাদের কমিশন বাড়াতে হবে। তাদের দাবি অনুসারে প্রতি সিলিন্ডারে ৮০ টাকা বাড়াতে হবে। এর সঙ্গে খুচরা বিক্রেতাদের কমিশনও বাড়তে পারে।

দাম বাড়ানোর প্রস্তাব করেছে আমদানিকারক কোম্পানিগুলো, যারা অপারেটর হিসেবে পরিচিত। তারা বলছে, প্রতি মাসে সমন্বয়ের সময় সৌদি কার্গো মূল্য, প্রিমিয়াম (জাহাজভাড়া, বিমা), ডলারের দর ও জ্বালানি তেলের দাম ধরে নতুন দাম নির্ধারণ করে বিইআরসি। কিন্তু গত পাঁচ বছরে অন্যান্য খরচও বেড়েছে; তাই দাম বাড়াতে হবে।

ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম প্রথম আলোকে বলেন, কয়েকটি কোম্পানি মজুত করে কৃত্রিম সংকট তৈরি করেছে। এক মাসেই ৬০০ কোটি টাকার বেশি বাড়তি হাতিয়ে নিয়েছে। এখন আবার শুনানি করে দাম বাড়ানো হচ্ছে। লুণ্ঠনের বাজারে ভোক্তারা জিম্মি, আর বিইআরসি নিষ্ক্রিয় হয়ে আছে। বিচার বিভাগীয় তদন্ত করে মজুতে জড়িতদের বের করে শাস্তির ব্যবস্থা করতে হবে, প্রয়োজনে লাইসেন্স বাতিল করতে হবে।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।