
ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন শেষ করুন। এর পরেই লগইন অপশন দেখবেন। এই লগইন অপশন দিয়ে অ্যাপের মাধ্যমে জিডি করতে পারবেন। একই লগইন তথ্য দিয়ে ওয়েবসাইট থেকেও জিডি করতে পারবেন।
হারানো অপশনে ক্লিক করলে যানবাহন, কম্পিউটার, মুঠোফোন, ডকুমেন্ট, নানা ধরনের কার্ড, গয়নাসহ অন্যান্য বিষয়ে জিডির অপশন পাবেন। অন্যান্য বিষয় থেকে পশুপাখি, চাবি, টাকাপয়সা, ব্যাগ ও ঘড়ি হারানোর বিষয়ে জিডি করতে পারেন। ডকুমেন্ট অপশনে ক্লিক করলে জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ, পাসপোর্ট, শিক্ষার্থী আইডি কার্ড, কর্মক্ষেত্রের আইডি কার্ড, ব্যাংকিং কাগজ, চালান, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজ, কুরিয়ার সার্ভিসের ডকুমেন্ট, শিক্ষার্থী পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, নম্বরপত্রসহ (মার্কশিট) ৬৯ রকমের কাগজপত্রের জন্য জিডি করতে পারবেন। চাকরির পরীক্ষার প্রবেশপত্র, চেক বই, চেকের পৃষ্ঠা, জমির দলিল, যানবাহন ক্রয়–বিক্রয়সংক্রান্ত কাগজপত্র, ট্রেড লাইসেন্স, পেনশন বই, ভিসার কপি, সঞ্চয়পত্র হারালেও এই অপশন ব্যবহার করবেন।