• সোম. অক্টো. 19th, 2026

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় দিচ্ছে ৪ ক্যাটাগরির ‘রিসার্চ ফেলোশিপ’

Bytrendnews

অক্টো. 19, 2026


১.
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জীবপ্রযুক্তি বিষয়ে এমএস/এমএসসি (থিসিস)/এমফিল ডিগ্রিধারী বা বিশ্ববিদ্যালয়ে এমফিল ডিগ্রির জন্য নিবন্ধনকৃত (সুপারভাইজরি টিমে এনআইবির একজন বিজ্ঞানী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত);
২.
স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ন্যূনতম তিনটি প্রথম বিভাগ/শ্রেণি/সমমান থাকতে হবে এবং কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।

১.
এনআইবির এমএস/এমএসসি থিসিস গবেষণা কার্যক্রম পরিচালনার নীতিমালা অনুসারে এনআইবিতে পূর্ণকালীন থিসিস অধ্যয়নরত বা থিসিসের জন্য মনোনীত।
আবেদনে সাধারণ শর্তাবলি—

১.
সব ধরনের থিসিস/গবেষণার কাজ আবশ্যিকভাবে এনআইবিতে এবং এনআইবির একজন গবেষণা তত্ত্বাবধায়কের অধীন সম্পন্ন করতে হবে।

২.
বায়োইনফরমেটিকস বিভাগের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স/আইসিটি বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা, পোস্টগ্র্যাজুয়েট ও ডক্টরাল ফেলোশিপের জন্য এবং পিএইচডি ডিগ্রিধারীরা পোস্ট ডক্টরাল ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন;

৩.
আবেদন জমার শেষ তারিখে পোস্ট ডক্টরাল ফেলোশিপের জন্য প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৪৫ বছর, ডক্টরাল ফেলোশিপের জন্য অনূর্ধ্ব ৩৫ বছর এবং পোস্টগ্র্যাজুয়েট ফেলোশিপ ও এমএস/এমএসসি থিসিস ফেলোশিপের জন্য অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে;

৪.
‘জাতীয় জীবপ্রযুক্তি নীতির’ কর্মপরিকল্পনা অনুযায়ী এবং এনআইবিতে চলমান গবেষণা প্রকল্পগুলোর সঙ্গে সংগতিপূর্ণ একটি প্রকল্প প্রস্তাব অনলাইন আবেদনপত্রের সঙ্গে নির্ধারিত ফরমেটে নিম্ন প্রদত্ত ছক অনুযায়ী পিডিএফ ফাইল আপলোড করতে হবে (সর্বোচ্চ ২ পাতা যা ৫০০ কেবির মধ্যে হতে হবে)। এ জন্য সংশ্লিষ্ট বিভাগে কর্মরত বিজ্ঞানীদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।

৫.
সাক্ষাৎকারের সময় প্রার্থীদের (শুধু যোগ্য) প্রস্তাবিত গবেষণা প্রকল্পের ওপর পাওয়ার পয়েন্টে উপস্থাপনা প্রদান করতে হবে। এ জন্য পোস্ট ডক্টরাল/ ডক্টরাল ফেলো প্রার্থীরা ১০ মিনিট এবং পোস্টগ্র্যাজুয়েট ফেলো ও এমএসসি/এমএস থিসিস প্রার্থী পাঁচ মিনিট সময় পাবেন।

৬.
ডক্টরাল ও পোস্ট ডক্টরাল ফেলোশিপের জন্য মনোনীত প্রার্থীদের প্রাথমিকভাবে এক বছরের জন্য ফেলোশিপ প্রদান করা হবে। গবেষণার সন্তোষজনক অগ্রগতি সম্পর্কে এনআইবি কর্তৃক গঠিত এ-সংক্রান্ত মূল্যায়ন কমিটির সুপারিশ সাপেক্ষে পর্যায়ক্রমে এক বছর করে ডক্টরাল ফেলোশিপের মেয়াদ আরও তিন বছর এবং পোস্ট ডক্টরাল ফেলোশিপের মেয়াদ আরও দুই বছর বৃদ্ধি করা যেতে পারে।

৭.
এমএস/এমএসসি (থিসিস) ফেলোশিপের জন্য মনোনীত প্রার্থীদের ক্ষেত্রে প্রাথমিকভাবে ছয় মাস এবং এমএস/এমএসসি (থিসিস)/ এমফিল ডিগ্রিধারী বা এমফিল অধ্যয়নরত মনোনীত প্রার্থীদের ক্ষেত্রে প্রাথমিকভাবে এক বছরের জন্য ফেলোশিপ প্রদান করা হবে। গবেষণার সন্তোষজনক অগ্রগতি সম্পর্কে এনআইবি কর্তৃক গঠিত এ-সংক্রান্ত মূল্যায়ন কমিটির সুপারিশ সাপেক্ষে এমএস/এমএসসি (থিসিস) ফেলোশিপের মেয়াদ আরও ছয় মাস এবং এমএস/এমএসসি (থিসিস) ডিগ্রিধারী বা এমফিল অধ্যয়নরতদের জন্য আরও এক বছর বৃদ্ধি করা যেতে পারে।

৮.
আবেদনে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://nibf.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।