• সোম. অক্টো. 19th, 2026

১৫ লাখ টাকা ‘চাঁদা দাবি’: সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

Bytrendnews

অক্টো. 19, 2026


পনের লাখ টাকা চাঁদা দাবি, প্রতারণা, অর্থ আত্মসাতসহ প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সাবেক স্ত্রী মোছা. সাথী খাতুনসহ তিন জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে মঙ্গলবার মামলার আবেদন করেন হিরো আলম।

হিরো আলমের আইনজীবী শান্তা সাকসিনা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার অন্য আসামিরা হলেন- হিরো আলমের কাজের দুই সহযোগী আহসান হাবিব সেলিম এবং মো. মহিদুল ইসলাম ।

মামলার বিবরণে বলা হয়েছে, হিরো আলম একজন কনটেন্ট ক্রিয়েটর। সাথী হিরো আলমের কাছে গিয়ে মিউজিক ভিডিওতে কাজের সুযোগ দেওয়ার অনুরোধ করেন। কাজ না দিলে না খেয়ে মরে যাবেন বলেও জানান। পরে মিউজিক ভিডিওতে কাজের সুযোগ দেন হিরো আলম।

“বেশ কিছু মিউজিকে কাজ করার পর একদিন রামপুরার অফিসে গিয়ে হিরো আলমকে সাথী ব্ল্যাকমেইল করে বিয়ের জন্য জোরাজোরি করে। আগের বিয়ের কথা গোপন করে হিরো আলমকে গেল ৪ এপ্রিল বিয়ে করেন সাথী। এর মধ্যে সাথী সেলিমের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। পরে হিরো আলমের কাছ থেকে শাড়ি, কাপড় কেনাবাবদ বিভিন্ন সময়ে তিন লাখ টাকা দাবি করেন সাথী। সংসারের সুখের কথা ভেবে সাথীকে টাকা দেন তিনি।

“ গত ২২ অগাস্ট ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যান হিরো আলম। তিন আসামি ফোন করে সাজের সামগ্রী কেনাকাটা এবং মিউজিক ভিডিওর জন্য দুই লাখ টাকা দাবি করেন। দেশে এসে টাকা দেবেন বলে তাদের জানান হিরো আলম। দেশে এসে হিরো আলম জানতে পারেন সাথী, সেলিম ও মহিদুলের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তারা টাকা দাবি করেন।”

মামলায় বলা হয়েছে, গেল ১৭ অগাস্ট তাদের পাঁচ লাখ টাকা দেওয়া হয়।

“পরে ওই টাকা ব্যাংকে জমা রাখার কথা সাথী সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকার করেন। পরবর্তীতে গত ২৯ সেপ্টেম্বর সাথীকে তালাক দেওয়ার পর তিন আসামি মিলে তার কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ও তার পরিবারের সদস্যদের গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়।”

মামলায় আরও বলা হয়, “আসামিরা গত ১২ অক্টোবর সোসাল মিডিয়াতে এসে সরাসরি বলেন, হিরো আলমের জন্মদিনের অনুষ্ঠানে লাইভে এসে বিষ খাবেন তারা। হিরো আলমকে জেলের ভাত খাওয়াবেন বলেও হুমকি দেন।”

এ ঘটনায় গেল ১৬ অক্টোবর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন হিরো আলম।

আর ২৯ সেপ্টেম্বর হিরো আলম ও সাথীর বিবাহ বিচ্ছেদ হয়।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।