• বৃহস্পতি. অক্টো. 15th, 2026

হোয়াইট হাউজে তিন সংবাদমাধ্যমের প্রবেশাধিকার বহাল রাখল আদালত

Bytrendnews

অক্টো. 15, 2026


মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আরোপ করা নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংবাদমাধ্যম সিএনএন, এমএস নাও ও পলিটিকোকে হোয়াইট হাউজে প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জাজ টিমোথি কেলি বলেছেন, সিএনএন, এমএস নাউ এবং পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউজের ব্রিফিংয়ে উপস্থিত হতে বাধা দিয়ে ট্রাম্প সম্ভবত আইন ভঙ্গ করেছেন।

মঙ্গলবার রাতে প্রকাশিত আদালতের সিদ্ধান্তে বলা হয়েছে যে, ট্রাম্প সম্ভবত সংবাদ মাধ্যমগুলোর মতামতের কারণে তাদের সঙ্গে বৈষম্য করেছেন, যা যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর (বাকস্বাধীনতার অধিকার) পরিপন্থি।

এই সিদ্ধান্তের মাধ্যমে গত ২৪শে সেপ্টেম্বর বিচারক কেলির জারি করা জরুরি আদেশ আরও বাড়িয়ে সংবাদমাধ্যমগুলোর প্রবেশাধিকার সাময়িকভাবে ফিরিয়ে দেওয়া হয়েছে।

টিমোথি কেলি গত ২৪ সেপ্টেম্বর সিএনএন, এমএস নাও এবং পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউজে প্রবেশাধিকার অবিলম্বে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। বলা হয়োছিল, তিনটি সংবাদমাধ্যমের সাংবাদিকদের হোয়াইট হাউজে ঢুকতে না দিতে প্রেসিডেন্ট ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘সম্ভবত অসাংবিধানিক’।

সংবাদমাধ্যমের সঙ্গে ট্রাম্পের বিরোধ অনেক আগে থেকেই চলে আসছে। সেই বিরোধ নতুন মাত্রা পায়, যখন গত ১৮ সেপ্টেম্বরে তিনি সিএনএনসহ তিনটি সংবাদমাধ্যমের সাংবাদিকদের হোয়াইট হাউজে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেন।

এর পরিপ্রেক্ষিতে ওই তিন সংবাদমাধ্যমের সাংবাদিকদের সংবাদ সংগ্রহের কাজে হোয়াইট হাউজে ঢুকতে দেওয়া হয়নি। এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় সংবাদমাধ্যমগুলো।

বিচারক টিম কেলি তখন ট্রাম্প প্রশাসনকে ওই তিন সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রেস পাস অবিলম্বে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন এবং ১৪ দিনের জন্য এ নিষেধাজ্ঞা কার্যকর করা বন্ধ রাখতে বলেন।

পরবর্তীতে ১৩ অক্টোবর বিচারক কেলি এই আদেশের মেয়াদ আরও বাড়িয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার বহাল রাখার নির্দেশ জারি করেছেন, যা মামলার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

অর্থাৎ, সর্বশেষ এই আদেশ ততক্ষণ পর্যন্ত বহাল থাকবে, যতক্ষণ না বিচারক কেলি এই মামলায় চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন, অথবা কোনও আপিল আদালত এতে হস্তক্ষেপ করছে।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।