• মঙ্গল. অক্টো. 13th, 2026

এনসিপির কয়েকজন শীর্ষ নেতার পদে ‘পরিবর্তন আসছে’

Bytrendnews

অক্টো. 13, 2026


প্রতিষ্ঠার পর ২০ মাসে জাতীয় সম্মেলন করতে না পারলেও শীর্ষস্থানীয় কয়েকটি পদে পরিবর্তন আনছে চব্বিশের অভ্যুত্থানের ছাত্রনেতাদের গড়া দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

দলটির তিনজন কেন্দ্রীয় নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, দুয়েকদিনের মধ্যে এই পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এনসিপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবর্তিত কমিটিতে নাহিদ ইসলামই আহ্বায়ক এবং আখতার হোসেন সদস্য সচিব থাকছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে আসতে পারেন হাসনাত আব্দুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী।

হাসনাত আবদুল্লাহ বর্তমানে দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল); আর নাসীরুদ্দীন পাটওয়ারী মুখ্য সমন্বয়ক পদে আছেন।

দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে আসতে পারেন। মুখপাত্রের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদেও পরিবর্তন আসতে পারে।

সারজিস আলমকে দলের সাংগঠনিক বিষয় দেখভালের দায়িত্ব দেওয়া হতে পারে। তাকে সহযোগিতার দায়িত্ব পেতে পারেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য আরিফুল ইসলাম আদীব ও আলী আহসান জুনায়েদ।

এই পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে নাসীরুদ্দীন পাটওয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করা হবে। এখনো পাবলিক করা হয়নি।”

চব্বিশের জুলাই অভ্যুত্থানে সামনের সারিতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে এনসিপি।

‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ প্রতিশ্রুতি দিয়ে আত্মপ্রকাশের সময় ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠার লক্ষ্যের কথা বলেছিল এনসিপি।

গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট করে সংসদে ছয়টি আসন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি।

দলের কেন্দ্রীয় কমিটির একজন নেতা জানান, দেশের ৬৪ জেলায় কমিটি গঠন শেষে এখন উপজেলা পর্যায়ে কমিটি করা হয়েছে। উপজেলা কমিটি গঠনের কাজও শেষ পর্যায়ে।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।