• সোম. অক্টো. 12th, 2026

মুম্বাইয়ে আন্দোলনে আটক হয়েছিলেন, ইমরান খানের প্রেমিকা কে এই লেখা

Bytrendnews

অক্টো. 12, 2026


আন্দোলনে আটক হওয়ার ঘটনা
১০ অক্টোবর মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে আয়োজিত আন্দোলন ঘিরে আটক হন ইমরান ও লেখা। আন্দোলনটির অন্যতম দাবি ছিল ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনপ্রক্রিয়া এবং ভোটার নিবন্ধনের নিয়ম নিয়ে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচিটি আয়োজন করা হয়েছিল।

আটক হওয়ার আগে ইমরান সংবাদমাধ্যমকে বলেছিলেন, তিনি কোনো সংগঠনের প্রতিনিধি হিসেবে নয়, একজন নাগরিক হিসেবে সেখানে উপস্থিত হয়েছেন। মানুষের চলাচলের স্বাধীনতা কেন সীমিত করা হচ্ছে এবং মানুষের কণ্ঠ কেন রোধ করা হচ্ছে, তা বুঝতেই তাঁর সেখানে যাওয়া। পরে পুলিশের গাড়িতে বসা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে রসিকতা করে লেখেন, ‘মনে হচ্ছে, গাড়িতে ঘুরতে যাচ্ছি।’

লেখাও পুলিশের গাড়ি থেকে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তাঁদের আটক হওয়ার কথা জানিয়ে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তা অনুসারীদের জানানোর চেষ্টা করেন। এই ঘটনা লেখাকে নতুন করে সংবাদমাধ্যমের আলোচনায় এনেছে।

হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডে অবলম্বনে



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।