• শনি. অক্টো. 10th, 2026

ক্লাব মালিকের বিরুদ্ধে সমর্থকদের প্রতিবাদে পণ্ড লা লিগার ম‍্যাচ

Bytrendnews

অক্টো. 10, 2026


Published :

10 Oct 2026, 09:42 PM


Updated :
10 Oct 2026, 09:44 PM

কর্নারের প্রস্তুতি নিচ্ছিল আথলেতিক বিলবাও। হঠাৎ গ্যালারি থেকে একের পর এক কাগজের বিমান ছুড়তে শুরু করলেন রায়ো ভাইয়েকানোর সমর্থকরা! তাদের বাগড়ায় শেষ পর্যন্ত ম্যাচটি স্থগিত করতে বাধ্য হলেন রেফারি।

ভাইয়েকানোর ঘরের মাঠ এস্তাদিও দে ভায়েকাসে এটি ছিল চলতি মৌসুমের প্রথম লিগ ম্যাচ।

নিরাপত্তা সংক্রান্ত গুরুতর ত্রুটি ধরা পড়ার পর স্টেডিয়ামটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। ভাইয়েকানোর সমর্থকরা এর জন্য ক্লাবের মালিক রাউল মার্তিন প্রেসার অবহেলাকে দায়ী করছেন। আর প্রেসা আঞ্চলিক কর্তৃপক্ষের বিরুদ্ধে তার ক্লাবকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ তুলেছেন।

শনিবার ম্যাচের শুরু থেকেই প্রেসার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে থাকে ভাইয়েকানোর সমর্থকরা। ‘প্রেসা, এবার বিদায় হও’, স্লোগান দিতে থাকে তারা।

তবে পরিস্থিতি খারাপ হয় ত্রয়োদশ মিনিটে। তখন দর্শকরা কাগজের বিমান ছুড়তে শুরু করেন। সঙ্গে বিভিন্ন রংয়ের রাবারের বলও ছোড়েন তারা।

তখন প্রায় ১৫ মিনিট খেলা বন্ধ রাখেন রেফারি। এ সময় মাঠকর্মীরা দ্রুত মাঠ থেকে বিভিন্ন বস্তু সরিয়ে নেন। তখন স্টেডিয়ামের লাউডস্পিকারে দর্শকদের মাঠে কোনো কিছু না ফেলার আহ্বান জানানো হয়।

কিছুক্ষণ পর খেলা পুনরায় শুরু হলে দক্ষিণ স্ট্যান্ডের দর্শকরা আবারও মাঠের ঘাসের ওপর বিভিন্ন বস্তু ছুড়ে মারেন এবং রেফারি ম্যাচ বাতিল করে দেন।

ভক্তদের এই কাণ্ডের কড়া সমালোচনা করেছে লা লিগা। তারা বলেছে, শিগগির এই ম‍্যাচ আয়োজনের নতুন তারিখ ও সময় ঘোষণা করা হবে।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।