• শুক্র. অক্টো. 9th, 2026

কমনওয়েলথ যুব পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশের শেখ ইনজামামুজ্জামান

Bytrendnews

অক্টো. 9, 2026


এ বছরের কমনওয়েলথ যুব পুরস্কারের জন্য ১২টি দেশের ১৬ জন অসাধারণ উদ্যোক্তা, উদ্ভাবক ও অধিকারকর্মীর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় বাংলাদেশ থেকে স্থান পেয়েছেন শেখ ইনজামামুজ্জামান। তিনি তাঁর ‘স্টাডি বাডি’ প্রকল্পের জন্য এশিয়া অঞ্চল থেকে বিচারকদের রায়ে তালিকায় স্থান পেয়েছেন।

কমনওয়েলথের তথ্য অনুযায়ী, এসডিজি-৪ বা মানসম্মত শিক্ষাব্যবস্থা নিয়ে কাজের উদ্যোগ হিসেবে ওই তালিকায় স্থান পেয়েছেন শেখ ইনজামামুজ্জামান। স্টাডি বাডি মূলত একটি স্টার্টআপ, যা বাচ্চাদের শেখার অসুবিধা সব দূর করে এবং তাদের মা-বাবার একটি বিকল্প শিক্ষার প্ল্যাটফর্ম সরবরাহ করে। এতে বিভিন্ন ইন্টার–অ্যাকটিভ পদ্ধতি, যেমন অগমেন্টেড রিয়্যালিটি ও গেমিংয়ের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে শিশুদের যাচাই করা হয় এবং তাদের উপযোগী শিক্ষাপদ্ধতি প্রয়োগ করা হয়। কোন শিশুর জন্য কোন টুল ও বিশেষ পেশাদার ব্যক্তি প্রয়োজন, তা এর মাধ্যমে ঠিক করা হয়। এ কর্মসূচি এখন পর্যন্ত ৮০০ শিশু ও ১ হাজার অভিভাবককে সহযোগিতা করেছে।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।