
রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটে। পেমেন্ট করা যাবে সোনালি সেবা, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ও ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে। মাস্টারকার্ড, ভিসা, অ্যামেক্স, নেক্সাসসহ বিভিন্ন কার্ডে পেমেন্টের সুযোগ রয়েছে।
রেজিস্ট্রেশন-সংক্রান্ত সহযোগিতার জন্য ০১৩৪৭-৫৫২১৫১-৭ এবং পেমেন্ট-সংক্রান্ত সহযোগিতার জন্য ০১৩৪৭-৫৫২১৫৮ নম্বরে যোগাযোগ করা যাবে। সহযোগিতার সময় সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট। এ ছাড়া [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে।
সমাবর্তন অনুষ্ঠানের সুনির্দিষ্ট সময়, ভেন্যু ও অনুষ্ঠানসূচি যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও গণমাধ্যমে জানানো হবে বলে জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে।