• বৃহস্পতি. অক্টো. 8th, 2026

আইএসইউতে ‘দ্য ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা’

Bytrendnews

অক্টো. 8, 2026


Published :

08 Oct 2026, 09:31 PM


Updated :
08 Oct 2026, 09:31 PM

ফ্যাশন, অ্যাপারেল মার্চেন্ডাইজিং ও টেক্সটাইল বিষয়ে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) অনুষ্ঠিত হল দিনব্যাপী ‘দ্য ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা’।

বিশ্ববিদ্যালয়ের অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের আইএসইউ মার্চেন্ডাইজিং ক্লাবের আয়োজনে মহাখালী ক্যাম্পাসে অনুষ্ঠিত এ আয়োজনে ছিল অ্যাপারেল, ফ্যাশন, মার্চেন্ডাইজিং ও টেক্সটাইল বিষয়ক কুইজ, ফ্যাশন মুড বোর্ড উপস্থাপনা এবং ফ্যাশন শো ও র‍্যাম্প ওয়াক।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএসইউ উপাচার্য অধ্যাপক আব্দুল আউয়াল খান, ট্রেজারার অধ্যাপক এইচটিএম কাদের নেওয়াজ এবং ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক আবুল কাশেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রধান জগলুল হক মৃধা।

দিনব্যাপী ফিয়েস্তার প্রথম পর্ব ‘থ্রেডস অ্যান্ড ট্রিভিয়া’-তে অ্যাপারেল মার্চেন্ডাইজিং, ফ্যাশন ও টেক্সটাইল বিষয়ক কুইজে ৫৪ শিক্ষার্থী অংশ নেন। এরপর ‘স্টোরি অন এ বোর্ড’পর্বে শিক্ষার্থীরা সৃজনশীল ফ্যাশন মুড বোর্ড উপস্থাপন করেন।

আয়োজনের প্রধান আকর্ষণ ‘ইকোস অব অটম স্কাই’-তে ৪০ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ফ্যাশন শো ও র‍্যাম্প ওয়াক।

আয়োজকদের মতে, এটি শুধু ফ্যাশন উৎসব নয় বরং শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস, উপস্থাপনা দক্ষতা ও প্রতিভা বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম। এর মাধ্যমে অ্যাকাডেমিক শিক্ষার সঙ্গে ফ্যাশন ও অ্যাপারেল শিল্পের সংযোগ তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।