
এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন কানাডীয় কবি, প্রাবন্ধিক ও ধ্রুপদী সাহিত্যের অধ্যাপক অ্যান কারসন।
বৃহস্পতিবার রয়্যাল সুইডিশ একাডেমি চলতি বছরের সাহিত্যে নোবেল বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে।
নোবেল কমিটির ঘোষণাপত্রে অ্যান কারসনের সাহিত্যকর্মের মূল্যায়ন করে বলা হয়, “তার সাহসী ও উদ্ভাবনী সৃষ্টিকর্ম ধ্রুপদী ঐতিহ্যের সঙ্গে এক সরস সংলাপের মধ্য দিয়ে সমকালিন সাহিত্যের জন্য নতুন রূপ বা আঙ্গিক তৈরি করেছে।”
প্রাচীন গ্রিক সাহিত্য ও ধ্রুপদী ঐতিহ্যের ওপর অ্যান কারসনের রয়েছে গভীর পাণ্ডিত্য। গ্রিক ক্ল্যাসিক্যাল সাহিত্যের সঙ্গে আধুনিক ধ্যান-ধারণার মিশেল ঘটিয়ে তিনি সাহিত্য জগতে তৈরি করেছেন নিজের স্বতন্ত্র্য ধারা।
তার বিশ্বনন্দিত রচনাগুলোর মধ্যে রয়েছে ‘অটোবায়োগ্রাফি অব রেড’ (১৯৯৮) এবং ‘ইরোস দ্য বিটারসুইট’ (১৯৮৬) । ঐতিহ্য আর আধুনিকতার অনন্য এক মেলবন্ধন হিসেবে তার সাহিত্যকর্ম দীর্ঘদিন ধরে সমাদৃত হয়ে আসছে।
বিস্তারিত আসছে
bdnews24