• বুধ. অক্টো. 7th, 2026

‘দারিদ্র্য বাল্যবিয়ের অন্যতম কারণ’ – bdnews24.com

Bytrendnews

অক্টো. 7, 2026


জায়েদা শারমিন বলেন, একটি মেয়েকে ১৮ বছর বয়সের আগে বিয়ে না দেওয়ার পেছনে তার শারীরিক প্রস্তুতির বিষয়টিও গুরুত্বপূর্ণ।

Published : 07 Oct 2026, 02:50 PM

Updated : 07 Oct 2026, 02:23 PM

দারিদ্র্য বাল্যবিয়ের অন্যতম কারণ বলে মনে করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক জায়েদা শারমিন। বিশেষ করে হাওরাঞ্চলে সুযোগ-সুবিধার অনিশ্চয়তার কারণে মেয়েদের বাল্যবিয়ের ঝুঁকি বেশি হতে পারে বলে মনে করেন তিনি।

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ শিক্ষক বলেন, গ্রামাঞ্চলের তুলনায় হাওরাঞ্চলের সুযোগ-সুবিধা আরও অনিশ্চিত। এসব এলাকায় বাল্যবিয়ের প্রবণতাও বেশি দেখা যায়।

তিনি বলেন, দারিদ্র্যের কারণে অনেক বাবা-মা মেয়েকে অল্প বয়সেই বিয়ে দিতে চান। পরিবারের সন্তান সংখ্যা বেশি হলে মেয়েকে দ্রুত বিয়ে দিয়ে দায়িত্ব কমানোর চিন্তাও করেন কেউ কেউ।

জায়েদা শারমিন বলেন, একটি মেয়েকে ১৮ বছর বয়সের আগে বিয়ে না দেওয়ার পেছনে তার শারীরিক প্রস্তুতির বিষয়টিও গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে সন্তান ধারণের জন্য তার শরীরকে পর্যাপ্ত সময় দিতে হয়।

তিনি বলেন, বিয়ের জন্য শুধু শারীরিক নয়, মানসিক প্রস্তুতিও প্রয়োজন। একই সঙ্গে বিয়ের পর পরিবারের দায়িত্ব নেওয়ার মতো সক্ষমতাও তৈরি হওয়া দরকার।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: সিলেট।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।