• বুধ. অক্টো. 7th, 2026

‘দৃষ্টিভঙ্গি না বদলালে বাল্যবিয়ে প্রতিরোধ কঠিন’

Bytrendnews

অক্টো. 7, 2026


Published : 07 Oct 2026, 03:55 PM

Updated : 07 Oct 2026, 02:39 PM

মেয়েদের পড়াশোনা ও চাকরি নিয়ে প্রচলিত সামাজিক দৃষ্টিভঙ্গি না বদলালে বাল্যবিয়ে প্রতিরোধ কঠিন বলে মনে করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক জায়েদা শারমিন।

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সমাজে এখনো অনেকের ধারণা, মেয়েদের বেশি পড়াশোনার প্রয়োজন নেই। বিয়ে হয়ে গেলে তারা শ্বশুরবাড়িতে চলে যাবে, তাই মেয়েদের পড়াশোনা করানো বা চাকরি করার প্রয়োজন নেই। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি।

জায়েদা শারমিন বলেন, মেয়েদের শিক্ষিত করে তোলা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হলে তারা আত্মনির্ভরশীল হতে পারে। নিজের টাকা খরচ করার পাশাপাশি নিজের মতামতও তৈরি করতে পারে।

তার মতে, পড়াশোনা ও কাজের সঙ্গে মেয়েদের যুক্ত হওয়ার সুযোগ বাড়লে তাদের ক্ষমতায়ন সম্ভব। এতে তারা নিজের জীবনের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাও অর্জন করতে পারে।

তাই বাল্যবিয়ে ঠেকাতে শুধু প্রচার বা সচেতনতামূলক কর্মসূচি যথেষ্ট নয়। মেয়েদের নিয়ে সমাজে প্রচলিত দৃষ্টিভঙ্গির পরিবর্তনও প্রয়োজন।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: সিলেট।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।