• বৃহস্পতি. অক্টো. 1st, 2026

ড্যাফোডিলে শেষ হলো দুই দিনব্যাপী ‘জেএমসি মিডিয়া বাজ’-এর সপ্তম আসর

Bytrendnews

অক্টো. 1, 2026


উৎসবের দ্বিতীয় ও সমাপনী দিন ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় বিজ্ঞাপন, কনটেন্ট ও ইনফ্লুয়েন্সার মার্কেটিং বিষয়ক বিশেষ প্যানেল ডিসকাশন ‘দ্য নিউ এরা অব অ্যাডভারটাইজিং অ্যান্ড ইনফ্লুয়েন্সার মার্কেটিং ইন দ্য এইজ অব এআই’ এবং ‘ইয়ামাহা প্রেজেন্টস দ্য স্পটলাইট পিচ’ প্রতিযোগিতা। এই পর্বে প্রধান আলোচক ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী এবং অ্যাপলবক্স ফিল্মস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও নির্মাতা পিপলু আর খান।

আয়োজন সম্পর্কে ডিআইইউর উপাচার্য অধ্যাপক এম আর কবির বলেন, মিডিয়া পেশাজীবীদের জন্য শুধু তাত্ত্বিক জ্ঞানই যথেষ্ট নয়; প্রয়োজন এর বাইরেও নানা দক্ষতা। জেএমসি মিডিয়া বাজ একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে সেতুবন্ধন তৈরি করার পাশাপাশি পেশাদারত্ব, নৈতিকতা ও নেটওয়ার্কিংয়ের চর্চা গড়ে তুলছে।

ডিআইইউর ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক লিজা শারমীন বলেন, ‘জেএমসি মিডিয়া বাজের শুরুর দিক থেকেই আমি এর সঙ্গে সম্পৃক্ত। আর আজ, এর সপ্তম আয়োজনকে ঘিরে সত্যিই এটি একটি উদ্‌যাপনে পরিণত হয়েছে। জেএমসির সব শিক্ষক, কর্মকর্তা ও টিমের সদস্যদের জানাই আন্তরিক অভিনন্দন।’



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।