• বুধ. সেপ্টে. 30th, 2026

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

Bytrendnews

সেপ্টে. 30, 2026


কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়ন্দা সংস্থা— বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টিলেজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বুধবারের মধ্যে তার ব্যাংক হিসাব ও লেনদেনের সব বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিএফআইউতে জমা দিতে হবে।

সংস্থার এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেনের তথ্যের প্রয়োজন পড়লে ব্যাংকের কাছ থেকে চাওয়া হয়।

“সালমান মুক্তাদিরের বিষয়টি এখন আলোচিত হওয়ায় আগেভাগেই তথ্য নিয়ে রাখা হচ্ছে।”

তিনি, সরকারের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সালমান মুক্তাদিরের আর্থিক লেনদেনের তথ্য চাওয়া হতে পারে। বিএফআইইউ যেন চাওয়া মাত্র সেগুলো সরবরাহ করতে পারে, সেজন্য তার ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

এ বিষয়ে বেসরকারি তিনটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা হয়।

তার মধ্যে একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাংক খোলার ঘণ্টা খানেক পড়ে চিঠি আসে সালমান মোহাম্মদ মুক্তাদির নামের একজনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে। ব্যাংক হিসাব খোলর ফরম ও লেনদেনের তথ্য চাওয়া হয়েছে। আমাদের ব্যাংকের হিসাব থাকলে দেওয়া হবে। না থাকলে তাও জানানো হবে।’’

ঢাকার দক্ষিণ মানিকদীতে শনিবার রাতে নিউ গিনি প্রোপার্টিজের আবাসন প্রকল্পের বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুর চালানো হয়। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও।

ঘটনার পর ফেইসবুকে লাইভে এসে ঘটনার জন্য বিএনপির লোকজনকে দায়ী করেন সালামান মুক্তাদির; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ করেও নানা মন্তব্য করেন তিনি।

তবে ঘটনার পর নিউ গিনি প্রপার্টিজের পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া যে মামলা করেছেন, তাতে জমি দখল ও পূর্বশত্রুতার জেরে হামলা চালানোর কথা বলা হয়। আর মামলায় আসামি করা হয় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনকে। অজ্ঞাতনামা আসামির সংখ্যা ১৫০ থেকে ২০০।

মামলায় এখন পর্যন্ত গোলাম মহিউদ্দিন চৌধুরী ও কুষ্টিয়া-২ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানসহ ৭ জনকে গ্রেপ্তারের খবর দিয়েছে পুলিশ। এর মধ্যে এল সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব চাওয়ার তথ্য।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।