• বুধ. সেপ্টে. 30th, 2026

ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত

Bytrendnews

সেপ্টে. 30, 2026


ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। পাশাপাশি দলের সহযোগী সংগঠন যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখা ও ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম শাখা কমিটি বিলুপ্ত করা হয়েছে।

বুধবার রাত ১০টার দিকে আলাদা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসব কমিটি বাতিলের তথ্য দিয়েছে বিএনপি ও সংগঠন দুটি।

এছাড়া কয়েকজন নেতাকে বহিষ্কার করার তথ্য দেওয়া হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক মো. আমিনুল হক এবং সদস্য সচিব মো. মোস্তফা জামানের নেতৃত্বাধীন ৫১ সদস্যের বিদ্যমান কমিটি নির্দেশক্রমে বিলুপ্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুব শিগগিরিই ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি ঘোষণা করা হবে।

বিএনপির দুইজন দায়িত্বশীল নেতার ধারণা, মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘাতের ঘটনায় কমিটি বিলুপ্ত করা হয়ে থাকতে পারে।

আরেকজন নেতা বলেন, কমিটি বাতিলের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। গেল কয়েকদিনে রাজধানীর বিভিন্ন এলাকায় দখল, লুটপাটের ঘটনায় এ কমিটি বাতিলের প্রক্রিয়ায় প্রভাব রাখতে পারে।

বুধবার সকাল ১০টার পরে রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের সংঘর্ষ বাঁধে।

এ সময় সিটি করপোরেশনের তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়। পুলিশ ও সাংবাদিকদের গাড়ি ভাঙচুরের শিকার হয়। বেশ কয়েকজন আহতও হন।

রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত করার পাশাপাশি দলটির যুব ও ছাত্র সংগঠনের দুই কমিটি বাতিল করা হল।

এদিকে ‘অনৈতিক’ কার্যকলাপসহ ‘সংগঠনবিরোধী’ কর্মকাণ্ডের জন্য ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানাধীন ৯১ ওয়ার্ডের বিএনপি সভাপতি মফিজুর রহমান মামুনকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে তাকে বহিষ্কারের কথা বলা হয়েছে আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে।

এছাড়া দলীয় শৃঙ্খলা ‘পরিপন্থি’ কর্মকাণ্ডে জড়িত থাকার ‘সুস্পষ্ট’ অভিযোগে ঢাকা মহানগর উত্তরের দারুস সালাম থানা শাখা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আক্তার হোসেন মামুন ও সদস্য সচিব মো. হাফিজুর রহমানকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।