
২০২৩–২৪ শিক্ষাবর্ষের নিয়মিত এবং ২০২৪ সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থীরা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। এ ছাড়া নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আগের শিক্ষাবর্ষের অনিয়মিত, অকৃতকার্য, শর্ত সাপেক্ষে উত্তীর্ণ ও মানোন্নয়ন পরীক্ষার্থীরাও অংশ নেওয়ার সুযোগ পাবেন।
মানোন্নয়ন পরীক্ষায় নির্ধারিত শিক্ষার্থীরা সি, সি+ ও ডি গ্রেড পাওয়া সর্বোচ্চ দুটি কোর্সে অংশ নিতে পারবেন। পাশাপাশি শর্ত সাপেক্ষে তৃতীয় বর্ষে উত্তীর্ণ শিক্ষার্থীদের অনুপস্থিত কোর্সে পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।