• সোম. সেপ্টে. 28th, 2026

রাঙ্গুনিয়ায় বন্ধুদের সঙ্গে খালে গোসলে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

Bytrendnews

সেপ্টে. 28, 2026


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খালের পানিতে ডুবে মুহাম্মদ মিনহাজ (১২) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মিনহাজ ইসলামপুর তৈয়্যবিয়া তাহেরিয়া ছত্তারিয়া সুন্নিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজখালী খালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বন্ধুদের সঙ্গে রাজখালী খালের পাড়ে বেড়াতে যায় মিনহাজ। একপর্যায়ে অসাবধানতাবশত খালের গভীর পানিতে পড়ে তলিয়ে যায় সে। বিষয়টি টের পেয়ে তার বন্ধু চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে মিনহাজকে উদ্ধার করেন। পরে তাকে রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদরাসার সুপার মাওলানা মোহাম্মদ নুরুল আলম বলেন, অসুস্থতার কারণে চিকিৎসার জন্য তিনদিন আগে হিফজ বিভাগ থেকে ছুটি নিয়ে মিনহাজকে বাড়ি নিয়ে যান তার মা। শনিবার বেলা ১১টার দিকে তাকে আবার মাদরাসায় নিয়ে আসার কথা ছিল। মিনহাজ অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। অল্প সময়ের মধ্যেই সে পবিত্র কোরআনের চার পারা হিফজ করেছিল। তার আকস্মিক মৃত্যুতে মাদরাসা কর্তৃপক্ষ গভীরভাবে শোকাহত।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন বলেন, দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নিয়েছে।

এমআরএএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।