• সোম. সেপ্টে. 28th, 2026

চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩৩

Bytrendnews

সেপ্টে. 27, 2026


চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৪৩৩ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ১৪ হাজার ১৯৪ পিস ইয়াবা, প্রায় ৩৮ কেজি গাঁজা ও ৩৩৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) থেকে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, অভিযানে নিয়মিত মামলায় ৮৭ জন, পূর্ববর্তী মামলায় ৭২ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩০ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজন এবং ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩০ জনকে গ্রেফতার করা হয়।

এ ছাড়া পরোয়ানা মূলে ১২৩ জন এবং সাজা পরোয়ানা মূলে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।