
বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না জানিয়ে আজকের সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি লিখেছে, ‘বুধবার অনুষ্ঠিত এক বৈঠকের পর বিসিবিকে ভারতে গিয়ে খেলবে কি না, নিশ্চিত করতে ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে কোনো নিশ্চিতকরণ তথ্য না পাওয়ায় আইসিসি “নিজেদের প্রতিষ্ঠিত প্রশাসনিক ও বাছাইপ্রক্রিয়া অনুযায়ী একটি বিকল্প দল চিহ্নিত করার পথে অগ্রসর হয়”।’
টি-টুয়েন্টি বিশ্বকাপে জায়গা করতে না পারা দলগুলোর মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিংধারী স্কটল্যান্ডকে বাংলাদেশের পরিবর্তে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে আইসিসি। ‘সি’ গ্রুপে বাংলাদেশের জায়গায় ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালির বিপক্ষে খেলবে স্কটিশরা।