
অস্ট্রেলিয়াকে হারানোর গুরুত্ব তুলে ধরে তালহা বলেন, ডারউইনের জয় বিশ্ব ক্রিকেটকে বাংলাদেশের সক্ষমতার বার্তা দিয়েছে, ‘অস্ট্রেলিয়াকে হারানো আমাদের জন্য বিশাল ব্যাপার। এটি বিশ্ব ক্রিকেটে একটি বার্তা দেয় যে আমরা যেকোনো দলকে হারাতে পারি। সামনে আমাদের যে সফরগুলো আছে, সেখানে এই অভিজ্ঞতা অনেক কাজে দেবে।’
অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগেই জয়ের বিশ্বাস ছিল জানিয়ে তালহা বলেছেন, ‘অস্ট্রেলিয়াকে হারানোর আশা ও বিশ্বাস আমাদের অবশ্যই ছিল। প্রথম টেস্টের আগে আমরা যে প্রস্তুতি নিয়েছিলাম, তা ছিল দুর্দান্ত। সবাই খুব ভালোভাবে নিজেদের মানিয়ে নিয়েছিল।’