• মঙ্গল. সেপ্টে. 22nd, 2026

স্যাটে ১৬০০–এর মধ্যে ১৫৯০ পাওয়া প্রত্যয় কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন

Bytrendnews

সেপ্টে. 22, 2026


রিডিং অ্যান্ড রাইটিং অংশে আমার সবচেয়ে বড় শিক্ষা ছিল, দ্রুত পড়ার চেয়ে বুঝে পড়া বেশি গুরুত্বপূর্ণ। কোনো প্যাসেজ পড়ার আগে প্রশ্নটি ভালোভাবে বুঝে নেওয়া দরকার। প্রশ্নে মূল বক্তব্য জানতে চাওয়া হয়েছে, কোনো দাবির পক্ষে প্রমাণ খুঁজতে বলা হয়েছে, নাকি কোনো শব্দের অর্থ নির্ধারণ করতে হবে, সেটি আগে বুঝলে উত্তর খোঁজা সহজ হয়। সব বাক্য একই গতিতে পড়ার প্রয়োজন নেই। কোন তথ্য গুরুত্বপূর্ণ, কোন বক্তব্যকে লেখক সমর্থন করছেন বা বিরোধিতা করছেন, সেগুলো চিহ্নিত করার অভ্যাস তৈরি করতে হবে। উত্তর বাছাইয়ের সময় শুধু কোনো অপশন ভালো শোনাচ্ছে বলে সেটি নির্বাচন করা উচিত নয়। দেখতে হবে, সেটি আসলেই প্যাসেজের তথ্য বা যুক্তির সঙ্গে মেলে কি না। অনেক ভুল উত্তর এমনভাবে তৈরি করা হয়, যা শুনতে সঠিক মনে হয়, কিন্তু প্যাসেজের তথ্য তাকে সমর্থন করে না। তাই অতিরঞ্জিত বক্তব্য, প্রমাণ ছাড়া বড় সিদ্ধান্ত বা সীমিত তথ্য থেকে অনুমান করা উত্তর এড়িয়ে চলতে হবে। ভোকাবুলারি বাড়ানোর ক্ষেত্রেও আমার পদ্ধতি ছিল শুধু অনেক শব্দ মুখস্থ করা নয়; বরং ইংরেজি প্রবন্ধ, সংবাদ বিশ্লেষণ বা গল্প পড়ার সময় শব্দের ব্যবহার লক্ষ করা।

একটি শব্দ বিভিন্ন প্রসঙ্গে ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে। তাই শব্দকে বাক্যের মধ্যে বুঝতে পারা বেশি গুরুত্বপূর্ণ। রাইটিংয়ের ক্ষেত্রে গ্রামারের ভিত্তি শক্ত থাকা খুব প্রয়োজন। স্কুলের গ্রামারের সঙ্গে স্যাটের কিছু ব্যবহারের পার্থক্য থাকতে পারে। বিশেষ করে যতিচিহ্নের ব্যবহার, যেমন অক্সফোর্ড কমা বা দুটি স্বাধীন বাক্য যুক্ত করার নিয়মগুলো ভালোভাবে বুঝে নেওয়া দরকার। শুধু উত্তর দেখতে ভালো লাগছে বলে নির্বাচন না করে বাক্য গঠনের নিয়ম অনুযায়ী উত্তর বিচার করতে হবে।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।