
গ্লোবাল স্ট্যান্ডার্ড এডুকেশনের কনসেপ্ট নিয়ে অধ্যাপক ড. এম এ হান্নান ফিরোজ ১৯৯৪ সালে বাংলাদেশে উচ্চশিক্ষা ও শিক্ষার গুণগত মান উন্নয়ন ও উৎকর্ষ সাধনের লক্ষ্য নিয়ে স্টামফোর্ড কলেজ গ্রুপের যাত্রা শুরু করেন। ২০০২ সালে জানুয়ারি মাসে বাংলাদেশ সরকারের অনুমোদন নিয়ে যাত্রা শুরু করে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার মান ও অবকাঠামোগত সুযোগ-সুবিধার ফলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন স্টামফোর্ডকে প্রথম সারির নয়টি বিশ্ববিদ্যালয়ের একটি হিসেবে স্বীকৃতি দেয়। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ বাংলাদেশে ISO-9001-2000 স্বীকৃতিপ্রাপ্ত প্রথম ইউনিভার্সিটি। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ বর্তমানে ‘We Bring Out the Best in You’ স্লোগান নিয়ে এগিয়ে চলছে আগামীর পথে। স্টামফোর্ড ইউনিভার্সির্টি রাজনীতি, জঙ্গি ও মাদকমুক্ত একটি ইউনিভার্সিটি।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সম্প্রতি প্রকাশিত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশসহ ৪৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতের আন্তর্জাতিক মান বজায় রাখতে সক্ষম হয়েছে। স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের সর্বোচ্চ শিক্ষামান সুনিশ্চিত করার জন্য কর্মরত আছেন ২৪২ জন পূর্ণকালীন শিক্ষক। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, যুক্তরাষ্ট্র, ভারতসহ আরও কয়েকটি দেশের ৭০ জন অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নিয়ে থাকেন।
তাত্ত্বিক লেখাপড়ার পাশাপাশি ব্যবহারিক শিক্ষার জন্য এই ইউনিভার্সিটি ইতিমধ্যে স্থাপন করেছে ১২টি সুসজ্জিত কম্পিউটার ল্যাবসহ বিভাগভিত্তিক বিভিন্ন ল্যাব। এর মধ্যে ৪টি ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ল্যাব, ৫টি ফার্মেসি ও মাইক্রোবায়োলজি ল্যাব, ৭টি সিভিল ল্যাব, ১০টি ডিজাইন ও ড্রইং ল্যাব, ল্যাঙ্গুয়েজ ল্যাব, ৫টি ভিডিও এডিটিং ল্যাব এবং এর সঙ্গে প্রয়োজনীয় প্রফেশনাল ক্যামেরা ও যন্ত্রপাতি। কম্পিউটার ল্যাবগুলোতে ফ্রি ইন্টারনেট সার্ভিসসহ কম্পিউটার ক্লাসের জন্য শিক্ষার্থীদের ব্যবহারিক সুবিধা দেওয়া হচ্ছে। পুরো ক্যাম্পাসে ফ্রি ওয়াই–ফাই অ্যাকসেস সুব্যবস্থা আছে।
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য প্রধান লাইব্রেরিসহ আরও ৫টি সেমিনার লাইব্রেরিতে প্রায় ৫৫ হাজার ১৬৩টি বই এবং ৪ হাজার জার্নাল আছে। লাইব্রেরিতে ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’ কর্নার রয়েছে।
স্টামফোর্ডে ছয়টি সেন্টার আছে। এর মধ্যে জাপান ল্যাঙ্গুয়েজ সেন্টারে জাপানে স্টাডি করতে আগ্রহী ছাত্রছাত্রীরা জাপানিজ ভাষা শিখার সুযোগ পেয়ে থাকেন। ক্যারিয়ার কাউন্সেলিংয়ের জন্য প্লেসমেন্ট সেন্টার। এর মাধ্যমে স্টামফোর্ডের চলমান ও পাস করা শিক্ষার্থীদের চাকরি পাওয়া বিষয়ে সেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া স্টামফোর্ড ইউনিভার্সিটি রিসার্চ সেন্টার, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ, সেন্টার ফর সাউথ এশিয়া পলিসি রিসার্চ, সেন্টার ফর কন্টিনিউয়িং এডুকেশন এবং কনসালটিং অ্যান্ড রিসার্চ।
২০১৮ ও ২০২০ সালে স্টামফোর্ড বঙ্গবন্ধু ইউল্যাব ফেয়ার প্লে কাপের আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট শিরোপা জিতেছে। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশকে (ইউল্যাব) ৭ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা অর্জন করেছে স্টামফোর্ড।